আমাদের ছোট গ্রামে ইট-সিমেন্টের ঘর,
থাকি না আর একসাথে সবাই এখন পর।
পাড়ারও প্রায় ছেলে করে ইভটিজিং,
একসাথে মাদক নেয় করে ফাইটিং।
আমাদের ছোট গ্রাম এখন ডিজিটাল,
বায়ু দেয় ইলেকট্রিক ফ্যান, আলো দেয়
বাল্ব।
মাঠেএখন ধান নাই, জল ছাড়া দীঘি।
লেপটপে দেখি চাঁদ করে ঝিকিমিকি।
আম গাছ জাম গাছ, বাশও ইতিহাসে।
জানে নাকো কেউ, আত্মীয় বলে কাকে?
দালানের জন্য দেখি নাতো, রবি কখন
উঠে।
রিংটোনে ডাকে পাখি, এনিমেশনে ফুল
ফোটে।
এসে গেছি এখন আমরা ডিজিটাল যুগে।
ত্যাগে নেই কোন সুখ, সবই সুখ ভোগে!
নিজেকে মনে হয় খুব অসহায়,
যন্ত্রহীন পূর্বের ধরনী পূর্ণ ছিলো মায়ায়।
বুধবার, ১৭ জুন, ২০১৫
আমাদের মুরাদনগর ধামঘর
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন