কুমিল্লা প্রতিনিধি
জেলার মুরাদনগর উপজেলার ধামঘর, দারোরা,
জাহাপুর, পাহাড়পুরসহ বেশ কয়েকটি
ইউনিয়নে একটি চক্র হোল্ডিং নম্বর দেয়ার
নামে টাকা আদায় করছে। সংশ্লিষ্ট ইউপি
চেয়ারম্যানের সম্মতিতে প্রতি ঘর থেকে
১০০/২০০ টাকা আদায় করে ইউনিয়ন পরিষদের
নাম এবং চেয়ারম্যানের স্বাক্ষর সংবলিত
একটি নম্বর প্লেট লাগিয়ে দেয়া হচ্ছে। এর
বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
সম্প্রতি সরেজমিন গিয়ে উপজেলার ১৬ নং
ধামঘর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পরমতলা
গ্রামে ওই চক্রটি কাজ করতে দেখা যায়।
চক্রের সঙ্গে স্থানীয় গ্রাম পুলিশ হুমায়ুন
মিয়াকেও দেখা যায়। নম্বর প্লেটে ধামঘর
ইউনিয়ন পরিষদের লোগো ব্যবহার করে এবং
চেয়ারম্যান আবুল কালাম আজাদের
স্বাক্ষরসহ একটি হোল্ডিং নম্বর লাগিয়ে
প্রতি ঘর থেকে ১শ’/২শ’ টাকা আদায় করা
হচ্ছে। বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে
হোল্ডিং নম্বর লাগানোর কাজ করা হচ্ছে।
এ ব্যাপারে ধামঘর ইউনিয়নের চেয়ারম্যান
আবুল কালাম আজাদ বিষয়টির সত্যতা
স্বীকার করে বলেন, আমরা খরচ বাবদ ১০০
টাকা আদায় করে নিচ্ছি।
মঙ্গলবার, ১৬ জুন, ২০১৫
মুরাদনগর দখিন
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন